Blog

Posts

বুক রিভিউঃ Days at Morisaki Bookshop

December 24, 2024 by Shahriar Ahmed Shovon

Post Thumbnail

বইয়ের কভারটা খুব সুন্দর না? কভারটা দেখেই মূলত পড়ার ইচ্ছা জেগেছিল। অর্ধেক শেষ করে বাকিটা আর সময়ের অভাবে হয়ে উঠছিল না, শেষমেশ আজকে বিকেলে শেষ হল। বইটা পড়ার পর একটা মিশ্র অভিজ্ঞতা হয়েছে, সুন্দর ছোট্ট একটা বই। অসম্ভব রকম ভালো লাগার যেমন না আবার অপছন্দ করার মতোও না। বরং অবসরে বসে পড়ে ফেলার মতো সুন্দর বই। গল্পের মুল চরিত্র তার বয়ফ্রেন্ডের থেকে বিট্রেইড হওয়ার পরে বেশ ডিপ্রেসড ছিল। এসময় ঘটনাচক্রে সে তার … Read More

বুক রিভিউঃ The Almanack Of Naval Ravikant

December 23, 2024 by Shahriar Ahmed Shovon

Post Thumbnail

মাঝেমধ্যে কিছু বই পড়লে মনে হয় এই বইটা এখন সবাইকে জোড় করে হলেও পড়ানো উচিত। এই বইটা ঠিক সেরকম। রাইটার Eric Jogenson মূলত এই বইতে Naval Ravikant এর টুইট, পডকাস্ট, ব্লগ, বক্তব্য, ভিডিওর কন্টেন্ট গুলোর একটা কম্পাইলেশন করেছেন। প্রসঙ্গত, Naval Ravkiant একজন উদ্যোক্তা, ইনভেস্টর এবং AngelList এর কো-ফাউন্ডার ও সিইও। Uber, Twitter, Notion, Stack Overflow সহ এরকম ৭০ টা কোম্পানি এবং ১০ টা ইউনিকর্নের ইনভেস্টর … Read More

বুক রিভিউঃ এটাই সায়েন্স

December 22, 2024 by Shahriar Ahmed Shovon

Post Thumbnail

বিজ্ঞান রিলেটেড বই কিন্তু একাডেমিক ধাঁচের না, এরকম কিছু শুনলেই আমাদের মাথাতে যেসব কনসেপ্ট আসে সেগুলো মোটাদাগে অনেকটা মহাকাশবিজ্ঞান, গণিত বা বৈজ্ঞানিক কল্পকাহিনী এই কয়েকটা ভাগে ভাগ করা যায়। এর বাইরে খুব বেশি কিছু মাথায় আসেনা। বিশেষ করে বাংলা ভাষায় বহুকাল ধরে বিজ্ঞান লেখা গুলো কিছু স্টেরোটাইপে বন্দি হয়ে আছে বলা যায়। আর সেই বন্দিদশা থেকে মুক্তির প্রথম পদক্ষেপ বলবো এটাই সায়েন্সকে। লেখক হাসান … Read More

বুক রিভিউঃ আমি আবু বকর

December 21, 2024 by Shahriar Ahmed Shovon

Post Thumbnail

ছোটখাটো আর বেশ স্লিম একটা উপন্যাস। স্লিম বলছি কারণ সাম্প্রতিক যেকোন উপন্যাসে দেখি লেখকের প্রথম আর প্রধান চিন্তাজুড়ে থাকে ভারি ভারি কথার মাধ্যমে উপন্যাসকে “উপন্যাস” করে তোলার চেষ্টা। আবার কেউ কেউ আধুনিক সাহিত্যিকদের লেখ্যরীতি ফলো করতে গিয়ে লেখাকে এতই সস্তা করে ফেলেন যেন তা ফেসবুকের পোস্ট। এদিক দিয়ে অধ্যাপক আসিফ নজরুল ব্যালেন্স রেখে সুন্দর লিখেছেন। গল্পের মুল কাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম … Read More

Post Thumbnail

বইটাকে আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার ক্যারিয়ারকে স্মুথ করতে একটা গাইডলাইন হিসেবে নিতে পারেন। সুন্দর ক্লিন কোড লেখা থেকে শুরু করে গ্রোথ মাইন্ডসেট। আবার জুনিয়র থেকে সিনিয়র ইঞ্জিনিয়ার হওয়ার ধাপগুলো থেকে শুরু করে প্রোফেশনালিজম মেইন্টেইন, এরকম গুরুত্তপুর্ণ ২০ টি টপিক নিয়ে এই বই। ব্যক্তিগতভাবে ফেসবুকে শামীম ভাইকে ফলো করার কারণে যখন উনি বইয়ের এনাউন্সমেন্ট দেন তখন অধ্যায়গুলো দেখেছিলাম উনার পোস্টে + রকমারিতে। … Read More

বুক রিভিউঃ বৃত্তবন্দি

December 19, 2024 by Shahriar Ahmed Shovon

Post Thumbnail

মোট ৬ টি গল্প, রহস্য নির্ভর গল্প বলেই স্বীকৃত। শেষ গল্পের নাম থেকেই বইয়ের শিরোনাম। প্রথম গল্পটি সুন্দর ছিল, পরের গল্প গুলোও ভালো কিন্তু ব্যক্তিগতভাবে আমাকে হতাশ করেছে। লেখকের নাম রাজীব হোসাইন সরকার, ফেসবুকে তার কিছু ছোট ছোট লেখা পড়ে এবং অন্যদের মুখে শুনে তার লেখা সম্বন্ধে খুব উচ্চ ধারনা করে ফেলার কারণে হতাশ হয়েছি বলা যায়। যদিও লেখকের প্রথম বই তারপরেও আরো ভালো আশা করেছিলাম। যদি প্রথম গল্পের কথায় … Read More

Post Thumbnail

ব্যারিস্টার মওদুদ আহমদ, শাজাহান খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, এইচ টি ইমাম চারজন জনপ্রিয় এবং বেশ আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। খালেদ মুহিউদ্দীনের সঙ্গে তাদের আলাপচারিতা উঠে এসেছে এই বইতে। খালেদ মুহিউদ্দীনের সঞ্চালনায় যেসব টক-শো হয় সেগুলোর ৪ টি ভিন্ন এপিসোডকে চারটি অধ্যায়ের মাধ্যমে মলাটবদ্ধ করেছেন বলা যায়। খালেদ মুহিউদ্দীন কে আল জাজিরার মেহদি হাসান এর সঙ্গে তুলনা করে আলোচনা করতে দেখি অনেককে। আমি … Read More

Post Thumbnail

এই বইমেলা-২০২৪ থেকে এখন অব্ধি সংগ্রহ করা বইগুলো পড়ে রিভিউ লেখার যে ইচ্ছা সেটার প্রথম রিভিউ আজকে ১৮৯৯ থেকে ১৯৭৬ সালের বিশাল ৭৭ বছরের টাইমলাইন। এই সময়ে রবীন্দ্রনাথ পেয়েছেন নোবেল, আবার মারাও গেছেন। জীবনানন্দ দাশের কবিতাকে কেউ ভালো বলেছেন আবার কেউ কেউ বলেছেন সেগুলো কবিতার ধাঁচেই পড়েনা। খোদ রবীন্দ্রনাথ বলেছে এই কথা। শেষে বেচারা ট্রামে কাটা পড়ে অকালে মৃত্যুবরণ করেছেন। জসীমউদ্দিন পত্রিকার অফিসে অফিসে … Read More

কবিতাঃ বড় হয়ে গেছি

October 30, 2024 by Shahriar Ahmed Shovon

Post Thumbnail

বুঝতে পারতেছি, বড় হয়ে গেছি। বড় হওয়া নাকি আনন্দের না, আমার তো ভালোই লাগছে। বড় হওয়া না, বড় হওয়ার কারণে মানুষের থেকে পাওয়া, গুরুত্ব। তো সেইদিনকার কথা, হ, বড় হওয়ার পরের কথা। খেয়াল করলাম আমি পাল্টাই গেছি, হ জানি, পাল্টানোটাই নিয়ম। তয় যা বলতেছিলাম, পাল্টানো, দ্যাখলাম আমি নিজেরে গুটাইয়ে নিতেছি। নিজের মধ্যে। যদিও মানুষের মাঝে থাকলে অভ্যাসবশত চঞ্চল, মানে সারাজীবন যেমন ছিলাম আরকি। তয়, পরিবর্তন একটা হচ্ছে, … Read More

Post Thumbnail

১৫ই জুলাই, ২০২৪ ক্লাস শেষে রুমে এসে সায়েমের সঙ্গে টেলিগ্রামে কিছুক্ষণ কথা বললাম র‍্যান্ডোম টপিক নিয়ে। এরপরে সন্ধ্যা ৭:৩০ এর আশেপাশে সায়েম হুট করে একটা টেলিগ্রাম গ্রুপ আর ফেসবুক গ্রুপের লিংক দিলো, “ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন”। দুইজন গতকালকেও মেইবি আলাপ করতেছিলাম যে পাবলিকে না পড়ার আক্ষেপ তেমন জাগেনা বাট এই আন্দোলনে যখন দেখি ছাত্রলীগ এসে হামলা করে আর … Read More

About


This is my personal blog, where I write about various topics related to software development, technology, and my own experiences. I enjoy exploring new technologies, frameworks, and programming languages, and sharing what I learn with others.