Almost poetry
কবিতাঃ ঢাকা, জাদুর শহর ঢাকা
May 28, 2025 by Shahriar Ahmed Shovon
এই তন্দ্রাহীন মহানগরীতে এসে ভেবেছিলাম চিনে ফেলবো, জেনে নেবো ঢাকার আকাশ বাতাস। উপহাস করে কলহাস্যে হঠাৎ আজকে মনে করিয়ে দিল, ঢাকায় আমায় চিনে ফেলেছে; ঢাকাকে চিনতে পারিনি। প্রথম প্রথম বড্ড আবেগহীন, মেকি আর কৃত্রিম মনে হওয়া এই শহরকে কাছ থেকে দেখার সুযোগ হলো একদিন বৃষ্টিস্নাত পূর্ণিমার রাতে। রাস্তার জমা পানি, ক্লান্তিকর বিশাল আঁকাবাঁকা জ্যাম আর অনবরত গাড়ির শব্দে যখন আমার মন উঠছে বিষিয়ে ঠিক … Read More
কবিতাঃ আমি বোধহয় হিংস্রতাকে ভালোবেসে ফেলেছি
December 27, 2024 by Shahriar Ahmed Shovon
আমি বোধহয় হিংস্রতাকে ভালোবেসে ফেলেছি, বোধহয় আমি দুঃখের পাশে থাকতে চাই জীবনভর। কিন্তু মৃত্যুই কেন আজ আমার সবচেয়ে প্রিয়? কেন আহত আর পঙ্গুদের দেখলেই মনে আশা জাগে? ঠিক কোন কারণে রক্তের রং আজ প্রিয় হলো? উত্তর জানা নেই। শুধু জানি এক পায়ে খুঁড়িয়ে হাঁটা তরুণ, আমার সাহসের প্রতীক। ঐ অন্ধ চোখে হাতড়ে পানির গ্লাস নেয়া ছেলেটা, আমায় আলোর দিকে ডাকে। যে ছেলে সব ভেবে যুক্তিতে না পেরে শেষে বলেছে, “আবেগ অনেকসময় … Read More
কবিতাঃ বড় হয়ে গেছি
October 30, 2024 by Shahriar Ahmed Shovon
বুঝতে পারতেছি, বড় হয়ে গেছি। বড় হওয়া নাকি আনন্দের না, আমার তো ভালোই লাগছে। বড় হওয়া না, বড় হওয়ার কারণে মানুষের থেকে পাওয়া, গুরুত্ব। তো সেইদিনকার কথা, হ, বড় হওয়ার পরের কথা। খেয়াল করলাম আমি পাল্টাই গেছি, হ জানি, পাল্টানোটাই নিয়ম। তয় যা বলতেছিলাম, পাল্টানো, দ্যাখলাম আমি নিজেরে গুটাইয়ে নিতেছি। নিজের মধ্যে। যদিও মানুষের মাঝে থাকলে অভ্যাসবশত চঞ্চল, মানে সারাজীবন যেমন ছিলাম আরকি। তয়, পরিবর্তন একটা হচ্ছে, … Read More
কবিতাঃ অযাচিত স্পর্ধা
February 5, 2024 by Shahriar Ahmed Shovon
যদি সুমেরীয় কালপুরুষের তারাগুলো এসে, শীতের শেষে হাতছানি দিয়ে ডাকে আমায়। আমি অবজ্ঞা করে ফিরেও দেখব না। এনে দাও যদি আকাশগঙ্গার সমস্ত ধূলিকণা আমার হাতে, তবুও আমি গ্রহণ করব না কারো বন্ধুত্ব। হিমালয়ের পাহাড়্গুলো যদি করতে চায় আমায় অতিথি, তবুও আমি পা বাড়াব না। যদি বলো জানাবে আমায় নীল সমুদ্রের তলদেশের খবর, দেখাবে শীতল বালুকণা, আমি তখনো নেব মুখ ফিরিয়ে। আমার সমস্ত চিন্তা আর সমগ্র মনোযোগের কেন্দ্রবিন্দু হতে … Read More
Categories
Recent Posts
About
This is my personal blog, where I write about various topics related to software development, technology, and my own experiences. I enjoy exploring new technologies, frameworks, and programming languages, and sharing what I learn with others.